শান্তিরবাজারে উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি কৃষাণ মোর্চার নবনির্বাচিত রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। শান্তিরবাজার বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, শান্তিরবাজার কৃষাণ মোর্চার মণ্ডল সভাপতি দিব্যেন্দু চৌধুরী সহ জেলা ও মহকুমা স্তরের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা।সংবর্ধনা অনুষ্ঠানে কৃষকদের স্বার্থে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল স্তরে কৃষকদের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর কৃষকদের পাশে থেকে কাজ করার বার্তাও দেন কৃষাণ মোর্চার নেতৃত্ব।
শান্তিরবাজারে কৃষাণ মোর্চার নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনা
