ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান এবং এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।নবনির্বাচিত কমিটির সদস্যরা এদিন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে হকারদের বিভিন্ন সমস্যা ও তাঁদের স্বার্থে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির। সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা স্বেচ্ছায় রক্তদান করে মানবিক উদ্যোগে সামিল হন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা হকারদের সামাজিক ও অর্থনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
শপথগ্রহণ ও রক্তদান শিবিরে ত্রিপুরা হকার্স ইউনিয়নের উদ্যোগ
