Headlines

দুর্গাপূজার আগেই বাঁধ ও রাস্তার কাজ শেষের নির্দেশ, পানীয় জল নিয়েও উদ্যোগ মন্ত্রী টিঙ্কু রায়ের

কৈলাশহর: চণ্ডিপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার মন্ত্রীর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন (আইএএস), বিডিও ওঙ্কার দেব-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে মন্ত্রী জানান, বাঁধের কাজ প্রায় শেষের পথে। আগামী ৫-৬ দিনের মধ্যে বাকি মাটি ফেলার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ইট দিয়ে মেটেলিং ও কার্পেটিংয়ের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ করা হবে। দুর্গাপূজার আগেই পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।পাশাপাশি এলাকার পানীয় জলের সমস্যাও খতিয়ে দেখেন মন্ত্রী। একটি ডিপ টিউবওয়েল চালু থাকলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে স্থানীয়রা সেখান থেকে জল পাচ্ছেন না। সমস্যা সমাধানে নতুন পাইপলাইন বসিয়ে আগামী কয়েক দিনের মধ্যে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির আশায় স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *