Headlines

মসজিদের পুকুরে বিষ! কদমতলায় প্রায় ১০ কুইন্টাল মাছ মরে যাওয়ার অভিযোগ

কদমতলা: রাতের অন্ধকারে কদমতলা বাজার মসজিদের পুকুরে কীটনাশকজাতীয় পদার্থ ঢেলে প্রায় ১০ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের বাজার এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মসজিদ কমিটির।রবিবার সকালে পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।পুকুরের মৃত ও পচনশীল মাছ পরিবেশ বা মানুষের ক্ষতির কারণ হতে পারে, সেই আশঙ্কায় মসজিদ কমিটির সদস্যরা মাছগুলি তুলে পুকুরপাড়ে গর্ত করে পুঁতে দেন।মসজিদ কমিটির দাবি, ঘটনার সময় কাউকে দেখা যায়নি। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে, কদমতলা বাজারে সাম্প্রতিক চুরির ঘটনাগুলির পাশাপাশি এবার ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুরে এমন ঘটনার অভিযোগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্তের পরই তা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *