Headlines

৮০তম স্বাধীনতা দিবসে আগরতলায় প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে অসম রাইফেলসের মিলন

আগরতলা, ১৬ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলার এক্কা পার্কের শহিদ স্মৃতিসৌধে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে বিশেষ আউটরিচ কর্মসূচির আয়োজন করল অসম রাইফেলস। প্রাক্তন সেনাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের সঙ্গে অসম রাইফেলস ব্যান্ডের মনোমুগ্ধকর যৌথ সংগীত পরিবেশনা। দেশাত্মবোধক আবহে এই পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস তৈরি করে।পাশাপাশি স্থানীয় শিল্পীদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগও করে দেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন সেনাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে অসম রাইফেলসের সুসম্পর্ক আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।দেশপ্রেম, ঐক্য এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের পাশাপাশি প্রাক্তন সেনাকর্মীদের প্রতি সম্মান জানানোর এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *