আগরতলা: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবমন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিবলিঙ্গে জল ঢেলে পূজা-অর্চনা ও প্রার্থনায় মেতে ওঠেন অগণিত পুণ্যার্থী। মন্দির চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
শ্রাবণের শেষ সোমবারে শিবমন্দিরে ভক্তের ঢল
