Headlines

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে আগরতলায় CPI(M)-এর বিক্ষোভ

আগরতলা: বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে CPI(M) সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার বনমালীপুরস্থিত ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সাধারণ গ্রাহকদের উপর বাড়তি আর্থিক চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতা-কর্মীরা। বিদ্যুৎ পরিষেবা ও বিল সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *