Headlines

জাতীয় পতাকা ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ, সোনামুড়ায় DYFI-এর প্রতিবাদ মিছিল

সোনামুড়া: জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগে সোনামুড়ায় প্রতিবাদ মিছিল করল DYFI-এর সোনামুড়া বিভাগীয় কমিটি। সোমবার CPI(M) সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রচৌমুহনীতে গিয়ে শেষ হয়।DYFI-এর অভিযোগ, সিপাহিজলা জেলার কলমচৌড়া ও নলছড়ে জাতীয় পতাকা উত্তোলনে CPI(M) কর্মীদের বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরার ঢুকলি এলাকায় DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরও বিজেপি কর্মীরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ সংগঠনের।মিছিল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা অভিযোগ করেন, রাজ্যে মানুষ রক্তদান শিবির আয়োজন করতে পারছেন না, এমনকি জাতীয় পতাকা উত্তোলনেও বাধার মুখে পড়ছেন। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে রাজ্যে আইনের শাসন কোথায়?তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বিরোধীদের দমিয়ে রাখা যাবে না এবং এ ধরনের বাধার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে। কর্মসূচিতে DYFI-এর কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *