স্বনির্ভরতার হাটে উন্নয়নের হাঁক

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক ই-হাট, যেখানে স্থানীয় ব্যবসায়ী ও বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। বিভিন্ন স্টলে স্থানীয় পণ্য, হস্তশিল্প, হাতে তৈরি সামগ্রী ও ঘরোয়া খাবারের আকর্ষণীয় সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।এদিন ই-হাটের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ, যা তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ দপ্তরের উদ্যোগে আয়োজিত সচেতনতা কর্মসূচিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আঞ্চলিক শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্যও তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।আয়োজকদের মতে, ই-হাট শুধু কেনাবেচার ক্ষেত্র নয়, এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা, মহিলা স্বনির্ভরতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *