উত্তর-পূর্বে সুপার-স্পেশালিটি চিকিৎসার পথে ঐতিহাসিক উদ্যোগ

উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্যপরিষেবায় বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। Tripura Santiniketan Medical College & Hospital–এর একাডেমিক ও ক্লিনিক্যাল সহযোগিতার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে Sir Ganga Ram Hospital। হাসপাতালের চেয়ারম্যান Dr. D. S. Rana ভিডিও বার্তায় জানান, উন্নত চিকিৎসা মহানগরকেন্দ্রিক না রেখে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করাই সময়ের দাবি।লিভার ট্রান্সপ্লান্ট ও জটিল গ্যাস্ট্রো সার্জারি পরিষেবা গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেন কো-ডিরেক্টর Dr. Suresh Singhvi। তিনি বলেন, উত্তর-পূর্বের রোগীদের দিল্লি বা দক্ষিণ ভারতে ছুটতে না হয়ে স্থানীয়ভাবেই উন্নত চিকিৎসা পেলে সময়, ব্যয় ও কষ্ট অনেকটাই কমবে।প্রস্তাবিত সহযোগিতার মধ্যে রয়েছে বিশেষজ্ঞদের নিয়মিত ভিজিট, প্রশিক্ষণ কর্মসূচি, টেলিমেডিসিন সাপোর্ট ও যৌথ সার্জারি উদ্যোগ। আনুষ্ঠানিক আলোচনা শীঘ্রই চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। এই অংশীদারিত্ব বাস্তবায়িত হলে উত্তর-পূর্বে সুপার-স্পেশালিটি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *