মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলেজের প্রাক্তনীদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনীরা ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে মহারাজা বীর বিক্রমের অবদানের কথা স্মরণ করেন। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও তুলে ধরা হয়।বক্তারা বলেন, ত্রিপুরার আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশে মহারাজার ভূমিকা অনস্বীকার্য। তাঁর অবদান ও আদর্শ আগামী প্রজন্মের কাছেও তুলে ধরার প্রয়োজন রয়েছে।জন্মজয়ন্তীর এই আয়োজনের মধ্য দিয়ে মহারাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর ঐতিহাসিক অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে।
মহারাজার জন্মদিনে কলেজের প্রাক্তনীদের শ্রদ্ধা নিবেদন
