মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন।অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।বক্তব্যে মহারাজার ঐতিহাসিক অবদান এবং ত্রিপুরার শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা ও শিক্ষাক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগ বর্তমান প্রজন্মের জন্যও অনুপ্রেরণার বলে উল্লেখ করা হয়।মহারাজার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর স্মৃতি ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিবিএম কলেজে মহারাজাকে শ্রদ্ধা, উপস্থিত উচ্চশিক্ষামন্ত্রী
