Headlines

গ্যাস লিক থেকে আগুন, কৈলাশহরে আতঙ্ক

বিশেষ প্রতিনিধি, কৈলাশহর:কৈলাশহর গৌরনগর আর.ডি. ব্লকের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে বিধান চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।গ্যাস সিলিন্ডার লিক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হবে বলে জানা গেছে। বড় ধরনের বিপদ এড়ানো গেলেও ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *