Headlines

মন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ, ২৮ আগস্ট ফের অবরোধের হুঁশিয়ারি

মহাকরণে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করলেন আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ তাঁদের।এদিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আগামী ২৮ আগস্ট রাস্তা ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করার কথা জানান আত্মসমর্পণকারী গোষ্ঠীগুলির প্রতিনিধিরা।তাঁদের দাবি, দ্রুত তাঁদের সমস্যাগুলি নিয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। অন্যথায় নির্ধারিত দিনে রাস্তা ও রেলপথ অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ে এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *