আগরতলার পিএম শ্রী এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন ভবনের উদ্বোধন ও একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘নকশা’ (NAKSHA) কর্মসূচির সূচনা এবং রাজ্যের ২৪০টি স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম পরিষেবা চালু করা হয়।শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো এবং স্কুলগুলির পরিকাঠামো উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। ভার্চুয়াল ক্লাসরুম চালুর ফলে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।নতুন ভবন ও ডিজিটাল শিক্ষার এই পরিকাঠামো রাজ্যের স্কুলশিক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা পরিকাঠামোয় নতুন গতি, ২৪০ স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম
