Headlines

ত্রিপুরার উন্নয়নে নতুন উদ্যোগ, মিডিয়া পার্টনারদের সঙ্গে বৈঠকে NEFIT

ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরিকল্পনা তুলে ধরতে সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে North East Financial Inclusion Trust (NEFIT)।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, Bandhan Group of Companies-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের স্বপ্ন ও ভাবনাকে সামনে রেখে ত্রিপুরায় দক্ষতা উন্নয়ন, জীবিকা, স্বাস্থ্য পরিষেবা, ইনকিউবেশন সেন্টার, সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষা ক্ষেত্রে কাজ করার পরিকল্পনা রয়েছে।এর পাশাপাশি ধলাই জেলার আমবাসায় একটি Medical College-cum-Hospital নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়েছে। ত্রিপুরার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেও বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।এই উদ্যোগগুলিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় ও যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়া পার্টনারকে বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।আগরতলা প্রেস ক্লাবে ২২ আগস্ট বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে NEFIT-এর স্টেট হেড প্রতিম দেবসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *