Headlines

বিদ্যুৎ মাশুলে ১০০% ছাড়, সোনামুড়ায় বিজেপির ধন্যবাদ র‍্যালি

রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জেরে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও চাপের পর প্রায় ১০ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ শুল্কের ১০০ শতাংশ বহনের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি। শনিবার সোনামুড়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে র‍্যালির আয়োজন করে বিজেপি সোনামুড়া মণ্ডল।এদিন সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে গিয়ে পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তারা রাজ্য সরকারের বিদ্যুৎ মাশুল সংক্রান্ত সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। পাশাপাশি বিরোধী দলগুলিকেও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানানোর আহ্বান জানান তাঁরা।কর্মসূচি শেষে এক সাক্ষাৎকারে সোনামুড়া মণ্ডল সভাপতি শুভজিৎ দাস সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানান এবং এদিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।র‍্যালিতে মণ্ডল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক শুপাঙ্ক সরকারসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *