Headlines

উত্তর গেইটে বাড়িতে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল পরিবার

রাজধানীর উত্তর গেইট সংলগ্ন এলাকায় দেবেশ রায়ের বাড়িতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগরতলা ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানা গেছে, বাড়ির বিদ্যুতের মেইন লাইনে সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বাড়ির মালিক দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তর গেইট এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ শুরু করেন। স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণেই অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *