ADC দিবসকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এদিনের কর্মসূচিতে ADC-র গঠন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব নিয়েও আলোচনা হয়। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়।ADC দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ADC দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা
