অতি বৃষ্টি ও বন্যার জেরে মান্দাই বিধানসভার কাইসিংওয়ারাই পাড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে অমৃত দেববর্মার বাড়ি। পরিস্থিতি এতটাই বেহাল যে যেকোনও সময় বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।নিরাপত্তার কথা মাথায় রেখে ভারী বৃষ্টির মধ্যেই নিজের বসতবাড়ি ছেড়ে মোহন্ত চৌধুরী জে.বি. স্কুলে আশ্রয় নিতে বাধ্য হন অমৃত দেববর্মা ও তাঁর পরিবার।অমৃত দেববর্মার অভিযোগ, এখনও পর্যন্ত এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার পক্ষ থেকে কেউ তাঁদের পরিস্থিতি দেখতে আসেননি। এমনকি তহশিলদারের ফোন নম্বর না থাকায় প্রশাসনের সঙ্গেও সরাসরি যোগাযোগ করতে পারছেন না বলে জানান তিনি।এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে তাঁদের আবেদন, দ্রুত কেউ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করুন এবং প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করুন। পাশাপাশি বিপজ্জনক বাড়ি থেকে তাঁদের নিরাপদ স্থানে রাখার জন্য প্রশাসনিক সহযোগিতারও দাবি জানিয়েছেন তাঁরা।
বন্যায় বাড়িঘর জলমগ্ন, স্কুলে আশ্রয় অমৃত দেববর্মার পরিবারের
