TTAADC প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বশাসন, উন্নয়ন ও জনকল্যাণের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।TTAADC-এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও জনগণের স্বার্থে এর ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী আগামী দিনে আরও উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
TTAADC প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মন্ত্রী অনিমেষ দেববর্মার
