Headlines

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিকদের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা: ১১ দফা দাবিতে সোমবার রাজধানীতে মিছিল করল ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশ। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ১১ দফা দাবিসংবলিত ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের নেতা তথা বিএমএস-এর অসীম দত্ত অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ই-রিকশা চালকদের আটক করে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত এলাকার ই-রিকশা শহরে চলাচল করছে—এই অভিযোগেও পুলিশ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন তিনি।অসীম দত্তের অভিযোগ, অযথা ই-রিকশা আটক ও শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই ধরনের হয়রানি বন্ধের পাশাপাশি ই-রিকশা শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবি পূরণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপেরও দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *