অফিস চত্বরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিশ্রামগঞ্জ আরডি অফিস এলাকায়। ঘটনায় এক টিএসআর জওয়ান আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।অভিযোগ, অফিস চত্বরে হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। এসময় একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে টিএসআর জওয়ান আক্রান্ত হন। ঘটনার পর অফিস চত্বরে আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়।খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কী কারণে এই হামলার ঘটনা ঘটল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অফিসে হামলা ও গাড়ি ভাঙচুর, আক্রান্ত টিএসআর জওয়ান
