টানা তিন মাস ধরে ন্যূনতম মাসিক ভাতা না পাওয়ার অভিযোগে খোয়াই জেলার মিড ডে মিল রাঁধুনিরা সরব হলেন। মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মার কাছে ডেপুটেশন দেন তাঁরা।রাঁধুনিদের অভিযোগ, সংসার চালানোর ক্ষেত্রে এই সামান্য ভাতাটুকুই তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তিন মাস পেরিয়ে গেলেও নির্ধারিত ভাতা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।প্রতিনিধিদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ন্যূনতম ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে এর আগেও শিক্ষা দপ্তরের আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে বলে জানান তাঁরা।এদিন ডেপুটেশন শেষে মিড ডে মিল রাঁধুনিদের প্রতিনিধি জ্যোতিষ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানান।
তিন মাস ধরে ভাতা নেই, খোয়াইয়ে মিড ডে মিল রাঁধুনিদের বিক্ষোভ
