রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে কৈলাসহরে সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। মঙ্গলবার সংগঠনের কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মহকুমা শাসক শান্তিময় দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনের পর কৈলাসহর শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেন SFI কর্মী-সমর্থকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র নেতা সাগর ভট্টাচার্য, সাহাব উদ্দিন, সাগরদ্বীপ মালাকার, অঙ্কিতা মালাকারসহ অন্যান্যরা।SFI-এর দাবি, স্কুলগুলিতে অবিলম্বে পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগ ও শূন্যপদ পূরণ করতে হবে। শিক্ষার বেসরকারিকরণ বন্ধ, শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তা এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।এছাড়াও হীরাছড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবেদার হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তোলেন ছাত্র নেতৃত্ব। পাশাপাশি লাগামহীন লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ তুলে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানানো হয়।ছাত্র নেতা সাগর ভট্টাচার্যের হুঁশিয়ারি, জুবেদা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামী দিনে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পাঁচ দফা দাবিতে কৈলাসহরে SFI-এর মিছিল ও ডেপুটেশন
