Headlines

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর

টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করা হচ্ছে।মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রসঙ্গে বক্তব্য রাখার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এখন কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেদিকেই নজর প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *