বিদ্যাসাগর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাল্টা প্রতিবাদে সরব হলো বিজেপি। মঙ্গলবার ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদ সভা।সভায় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে ঘটনায় দলের অবস্থান তুলে ধরেন এবং প্রতিবাদ জানান। বক্তাদের দাবি, বিদ্যাসাগর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনতে হবে।পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়। প্রতিবাদ সভাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
বিদ্যাসাগরকাণ্ডে পাল্টা সরব বিজেপি, প্রতাপগড়ে প্রতিবাদ সভা
