Headlines

আমতলিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য, ব্রাউন সুগার-ইয়াবা উদ্ধার

আমতলির শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচারের কারবার সক্রিয় রয়েছে।মাদক পাচার রুখতে সীমান্ত এলাকায় পুলিশ ও বিএসএফের নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে। অভিযানের বিষয়ে বিস্তারিত জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *