Headlines

খোয়াইয়ের পুকুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

খোয়াইয়ের জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সংলগ্ন ধলা বিল এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ধলা বিল পালপাড়া এলাকার বাসিন্দারা আশপাশে পচা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়।খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের উদ্যোগ নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে মৃত ব্যক্তির পরিচয় বিমল তাঁতি, পিতা নিরাকর তাঁতি বলে জানা গেছে। তাঁর বাড়ি খোয়াই মহকুমার চাম্পা হাওর থানার অন্তর্গত এলাকায় বলে জানা যায়।স্থানীয়দের দাবি, বিমল তাঁতি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কীভাবে মৃতদেহটি পুকুরে এল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *