শিলচর, ২৬ আগস্ট: আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI), শিলচরের সঙ্গে যৌথ অভিযানে কাছাড় জেলার লখিপুরের জুজাং পাহাড় এলাকায় প্রায় ₹১৬৮ কোটি মূল্যের ৫ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।২৫-২৬ আগস্ট রাতে চালানো অভিযানে প্রায় ৬০ কেজি ইয়াবা উদ্ধার হয়। ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকগুলি মণিপুর থেকে আনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। NH-37 হয়ে এগুলি অসমের মধ্য দিয়ে দেশের অন্যান্য অংশে পাচারের চেষ্টা চলছিল বলে অনুমান তদন্তকারীদের।অসম রাইফেলস ও DRI-এর এই যৌথ অভিযান আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক, আটক ব্যক্তি ও গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
₹১৬৮ কোটির ইয়াবা উদ্ধার, বড়সড় সাফল্য অসম রাইফেলসের
