Headlines

উন্নয়নের দাবির মাঝেও খাটিয়ায় গর্ভবতী! দেবকুমার পাড়ায় ক্ষোভ

ত্রিপুরার কোয়াইফাং এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবকুমার পাড়ায় মৌলিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, উন্নয়নের নানা দাবি ও প্রচারের মধ্যেও এখনও রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের এই গ্রামে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ এখনও পায়ে হেঁটে যাতায়াত করতে হয় বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, এলাকায় নেই পাকা রাস্তা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা স্বাস্থ্যকেন্দ্র।সম্প্রতি চিকিৎসার জন্য এক গর্ভবতী মহিলাকে অস্থায়ী খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতির চিত্র আরও স্পষ্ট হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে ওই মহিলাকে এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়।ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও পানীয় জলের মতো মৌলিক সমস্যার সমাধানের দাবি জানানো হলেও স্থায়ী উদ্যোগ দেখা যায়নি।এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত প্রচারের পরও যদি একজন গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়নের সুফল প্রত্যন্ত মানুষের কাছে কতটা পৌঁছেছে?দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে পাকা রাস্তা নির্মাণ, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *