প্রতাপগড় রামঠাকুর পাঠশালা ভয়েস স্কুলের বিভিন্ন সমস্যার প্রতিবাদে এবার পথে নামলেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্কুলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা থাকায় ক্ষোভে পথ অবরোধ করেন তাঁরা।অভিভাবকদের অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে স্কুলে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা চলছে। এর পাশাপাশি বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকায় পড়াশোনাতেও ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁদের।একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা জানানো হলেও কার্যকরী পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান ছাত্র ও অভিভাবকরা।তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বিদ্যুৎ-পানীয় জল নেই ১৫ দিন, পথ অবরোধে রামঠাকুর পাঠশালার ছাত্র-অভিভাবক!
