কৃষ্ণনগর ক্লাবের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো বিশেষ আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প। স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডিএম বিশাল কুমার এবং কৃষ্ণনগর ক্লাবের প্রেসিডেন্ট উত্তম ঘোষ। শিবিরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।বক্তারা বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
কৃষ্ণনগর ক্লাবে আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষায় স্থানীয়রা
