Headlines

দক্ষিণ মাছমারায় নতুন অ্যাম্বুলেন্স, জনসেবায় বড় উদ্যোগ বিধায়ক ভগবান দাসের

পাবিয়াছড়া বিধানসভা এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় আরও একধাপ এগিয়ে এল জনসেবা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দক্ষিণ মাছমারা এলাকার ‘বাবা লোকনাথ মহিলা স্বনির্ভর গোষ্ঠী’ (SHG)-র সদস্যদের হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স তুলে দিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস।নতুন এই অ্যাম্বুলেন্সটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সহায়ক হবে এই পরিষেবা।জানা গেছে, বর্তমানে ৫০-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মানুষের পরিষেবায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে মোট চারটি অ্যাম্বুলেন্স জনস্বার্থে নিয়োজিত রয়েছে।নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় দক্ষিণ মাছমারা এলাকার বাসিন্দাদের জরুরি সময়ে দ্রুত ও সহজে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। জনকল্যাণ ও মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *