Headlines

রোদে প্রার্থনা সভার অভিযোগ! স্কুলের দাবিতে রাস্তায় ছাত্রছাত্রীরা

দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে রাস্তায় নামল স্কুলের ছাত্রছাত্রীরা। শনিবার দক্ষিণ চড়িলাম রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপিকা দেববর্মার নির্দেশে তাদের দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড় করিয়ে প্রার্থনা সভা করানো হয়। এতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ তাদের।শুধু প্রার্থনা সভা নয়, বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা এবং বাথরুমের বেহাল অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই রাস্তা অবরোধের পথে নামতে হয়েছে বলে দাবি তাদের।ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়ের পানীয় জল ও শৌচাগারের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি রোদের মধ্যে প্রার্থনা সভা করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *