Headlines

নেশাগ্রস্ত TS R কর্মীর বেপরোয়া গাড়ির ধাক্কায় মুমূর্ষু পথচারী, ইন্দিরানগরে চাঞ্চল্য!

সোনামুড়া-মেলাঘর সড়কের ইন্দিরানগর কলোনি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪৫ বছর বয়সী এক পথচারী। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রথমে একটি অটোকে ধাক্কা মারার পর রাস্তার পাশে থাকা পথচারীকে সজোরে ধাক্কা দেন এক TS R কর্মী।স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দিরানগর কলোনির বাসিন্দা দীপক দাস মূল সড়কের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় মেলাঘরের দিক থেকে আসা TR07-0737 নম্বরের মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি চালাচ্ছিলেন দুলাল দাস, যিনি TS R কর্মী এবং তাঁর বাড়ি বরদোয়াল এলাকায়।দুর্ঘটনায় গুরুতর আহত দীপক দাসকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।অন্যদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *