দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের অন্তর্গত পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি।জানা যায়, রবিবার সকালে মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ ও তাঁর স্ত্রী অংসানো মগ কাছাকাছি একটি রাবার বাগান পরিষ্কার করতে যান। সেই সময় আচমকাই একটি ভাল্লুক তাঁদের ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাল্লুকের কামড়ে দু’জনই গুরুতর আহত হন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত স্বামী-স্ত্রী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাবার বাগান ও সংলগ্ন জঙ্গল এলাকায় কাজ করার সময় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঞ্জীরায় ভাল্লুকের হামলা, গুরুতর আহত স্বামী-স্ত্রী
