দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া হৃষ্যমুখ ব্লকের নলুয়া অভয়নগর দাসপাড়ায় BSF ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন প্রাইভেট গাড়িকে ধাওয়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় গাড়ির চালক গাড়িটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক এবং ফরেনসিক টিম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় একাধিক জায়গায় নাকা চেকিং ও নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মাদক পাচার রুখতে আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
বিলোনিয়ায় BSF-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক
