Headlines

উমাকান্ত একাডেমি অ্যালামনির দ্বিবার্ষিক সম্মেলন, পুনর্নির্বাচিত সভাপতি-সম্পাদক

উমাকান্ত একাডেমি অ্যালামনির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। সম্মেলনে সংগঠনের আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্যের একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।সর্বসম্মতিক্রমে পুনরায় সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন শুভাশিস মজুমদার।সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অ্যালামনির সদস্যদের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *