পূজার আগেই আগরতলা শহরের চলমান উন্নয়নমূলক কাজগুলি মোটামুটিভাবে শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিলেন আগরতলা পুর নিগমের মেয়র। রবিবার রামনগর নবজাগরণ ক্লাব আয়োজিত এক স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তিনি শহরের উন্নয়ন নিয়ে এই কথা জানান।মেয়র বলেন, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতর ও কর্মীদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।পূজার আগে শহরকে আরও সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার পাশাপাশি নাগরিক পরিষেবা উন্নত করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।এদিনের স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করেন মেয়র।
পূজার আগেই শহরের উন্নয়নমূলক কাজ শেষের পথে, আশ্বাস মেয়র দীপক মজুমদারের
