Headlines

মাটিনগরে রাতের অভিযানে ৭৭৭ কেজি গাঁজা উদ্ধার! বাজারমূল্য প্রায় ১৫.৫ কোটি টাকা

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে মাটিনগর উত্তরপাড়া মাঠ সংলগ্ন এলাকায় বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ ও নিরাপত্তা বাহিনী।অভিযানে মোট ৭৭৭ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা বিভিন্ন আকারের মোট ২৯টি প্লাস্টিকের ড্রামে রাখা ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে সামগ্রীগুলোর কোনও দাবিদার না থাকায় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা।এই বিশেষ অভিযানটি যৌথভাবে পরিচালনা করে সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং ১১তম ব্যাটালিয়ন টিএসআর।ঘটনার পর সোনামুড়া থানায় তদন্ত শুরু হয়েছে। বিপুল পরিমাণ গাঁজা সেখানে কীভাবে এল এবং এর প্রকৃত মালিক বা পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *