Headlines

অভয়নগরে ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাই, ই-অটোসহ যুবক গ্রেফতার

অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে ইলেকট্রিক অটোসহ এক যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ।জানা গেছে, ঘটনাটি ঘটার পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহ করা একটি ইলেকট্রিক অটো শনাক্ত করা হয়। এরপর অভিযানে নেমে অটোটি আটক করার পাশাপাশি এক যুবককে গ্রেফতার করা হয়।তবে এখনও পর্যন্ত ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি। চেইনটি কোথায় রয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া চেইন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনসিসি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *