Headlines

রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উদয়পুরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের জনসভাস্থলকে ‘শুদ্ধিকরণ’-এর নামে গঙ্গাজল ছিটানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ঘটনার প্রতিবাদে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল ও সভা।কংগ্রেসের অভিযোগ, খার্গের জনসভাস্থলকে শুদ্ধিকরণের নামে গঙ্গাজল ছিটিয়ে বিজেপি ও আরএসএস নিম্নমানসিকতার পরিচয় দিয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে এসসি-এসটি আইনে মামলা করার দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তার পরিবর্তে উত্তরাখণ্ড সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধেই মামলা করেছে বলে অভিযোগ কংগ্রেসের।এই মামলার প্রত্যাহারের দাবিতে উদয়পুরে সরব হন দলীয় কর্মী-সমর্থকরা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর এবং ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *