Headlines

উদয়পুরে রাজ্যস্তরের স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার জমজমাট সূচনা, অংশ নিল ৮ জেলার ১৬ দল

উদয়পুরে শুরু হলো তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা হ্যান্ডবল বিভাগে রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলার পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে খেলোয়াড়দের নিজেদের প্রতিভা মেলে ধরার এই সুযোগকে স্বাগত জানান তিনি।আয়োজকদের আশা, এই রাজ্যস্তরের প্রতিযোগিতা থেকেই উঠে আসবে আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়। বিজয়ীরা ভবিষ্যতে জাতীয় স্তরে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা শান্তনু সূত্রধরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।উদ্বোধনী পর্ব শেষে দক্ষিণ ত্রিপুরা ও সিপাহীজলা জেলার মধ্যে হ্যান্ডবল ম্যাচ দিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *