আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাজ্যে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে। এই বিষয়কে সামনে রেখে বুধবার নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্জী, বিপিন দেববর্মা-সহ একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়, ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরপরই যেন ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের জন্য SIR প্রক্রিয়া শুরু করা হয়। তাদের বক্তব্য, ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনার জন্য তুলে ধরা হয়েছে। এখন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ভিলেজ কমিটি ভোটের পর SIR চায় বিজেপি, নির্বাচন কমিশনে ডেপুটেশন
