Headlines

নেশামুক্ত ভারতের বার্তা, আগরতলা গ্যারিসনে অসম রাইফেলসের সচেতনতা অভিযান

নেশামুক্ত ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী গড়ার লক্ষ্যে আগরতলা গ্যারিসনে সেনা জওয়ানদের নিয়ে ‘নেশামুক্ত ভারত’ সচেতনতা অভিযান পরিচালনা করল অসম রাইফেলস।১ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মসূচিতে মাদক ও সাইকোট্রপিক পদার্থের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জওয়ানদের সচেতন করা হয়। মাদকাসক্তির শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়।সচেতনতা বক্তৃতা, ইন্টার‌্যাক্টিভ সেশনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন, আত্মশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়।অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর সদস্যদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখা এবং শৃঙ্খলা, ফিটনেস ও সুস্থতার সংস্কৃতি গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। একইসঙ্গে ‘নেশামুক্ত ভারত’ গড়ার জাতীয় লক্ষ্যে বাহিনীর অবদান রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *