বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহামন্ত্রী বিএল সন্তোষের সঙ্গে সাক্ষাৎ করলেন IPFT-এর নেতৃত্ব। বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও জোটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।সাক্ষাৎকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বিজেপি ও IPFT-এর পারস্পরিক সম্পর্ক, সাংগঠনিক সমন্বয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ্যে না এলেও IPFT নেতৃত্বের এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিএল সন্তোষের সঙ্গে IPFT নেতৃত্বের বৈঠক, জোর রাজনৈতিক সমীকরণে
