জিরিবাম: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস, সিআরপিএফ এবং জিরিবাম পুলিশ। যৌথ অভিযানে মণিপুরের জিরিবামের মাখা বস্তি এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।জানা গেছে, JT Road সংলগ্ন মাখা বস্তিতে অভিযান চালিয়ে মোট ১০টি প্যাকেট থেকে প্রায় ১০.৮৯১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা।অভিযান থেকে নগদ ১,৫০০ টাকা এবং একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও তদন্তের জন্য আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী জিরিবাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মাদক পাচার চক্রের বিরুদ্ধে এই যৌথ অভিযান সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বয় ও আন্তঃএজেন্সি সহযোগিতারও নজির বলে জানানো হয়েছে।
জিরিবামে ৮০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১
