মায়ের হাতে ভাত খেয়ে বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়েছিল ২০ বছরের অভিক রায়। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁর। খয়েরপুরের বাঁশবাজার এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিকের।জানা গেছে, বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়েছিলেন অভিক। বাঁশবাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। মায়ের হাতে শেষবারের মতো ভাত খেয়ে বেরিয়ে যাওয়া ছেলে যে এভাবে নিথর হয়ে ফিরবে, তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনায় এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।
মায়ের হাতে ভাত খেয়ে বেরিয়েছিল অভিক, ফিরল নিথর দেহ! বাইক দুর্ঘটনায় ২০ বছরের যুবকের মৃত্যু
