Headlines

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা সভা, উপস্থিত সভাধিপতি বিশ্বজিৎ শীল

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে গুরুত্বপূর্ণ ‘জেলা সভা’ অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট আধিকারিকরা।সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। জেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *